নারী শিক্ষা বিকাশের লক্ষ্যে ১৯৭৮ সালে অত্র এলাকায় 'মীরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী ইনস্টিটিউট' প্রতিষ্ঠিত হয়। শুরুতে স্কুল ও কলেজ শাখা একসাথে পরিচালিত হলেও ২০১৯ সালে কলেজ শাখা পৃথক হয়ে 'মীরপুর গার্লস আইডিয়াল কলেজ' নামে পরিচালিত হচ্ছে। বর্তমানে এটি নারী শিক্ষায় একটি স্বনামধন্য ও অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সু-প্রতিষ্ঠিত। একটি দেশের উন্নয়ন নির্ভর করে তার শিক্ষাব্যবস্থার ওপর। দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে প্রয়োজন মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা। 'মীরপুর গার্লস আইডিয়াল কলেজ' সেই লক্ষ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের জন্য আধুনিক, সৃজনশীল ও মূল্যবোধসম্পন্ন শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির পরিচালনার দায়িত্ব পেয়ে আমি যেমন গর্বিত, তেমনি সচেতনও। আমাদের লক্ষ্য শুধুমাত্র পরীক্ষায় ভালো ফল নয়, বরং শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা যেন তারা নীতি-আদর্শ, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণে সমৃদ্ধ হয়ে সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আমি আশাবাদী, 'মীরপুর গার্লস আইডিয়াল কলেজ' আগামী দিনগুলোতেও নারীশিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করবে এবং শিক্ষার্থীদের একটি আলোকিত ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাবে।
জনাব মোঃ হাফিজুর রহমান সরকার
সভাপতি, গভর্নিং বডি
মীরপুর গার্লস আইডিয়াল কলেজ
মীরপুর-১০, ঢাকা-১২১৬।